আইআইইউসিতে রোভার স্কাউটসের দীক্ষা নিলেন নতুন সদস্যরা
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর রোভার স্কাউটস গ্রুপের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার আয়োজিত এ অনুষ্ঠানের মাধ্যমে নতুন সদস্যরা আনুষ্ঠানিকভাবে দীক্ষা গ্রহণ করে রোভার স্কাউট হিসেবে তাদের নতুন যাত্রা শুরু করেন।