আইআইইউসিতে আইসিটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর ডাটা সেন্টার ও নেটওয়ার্ক আধুনিকায়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন টেকনোলজি ডিভিশনের উদ্যোগে গতকাল সোমবার আয়োজিত এক অনুষ্ঠানে প্রকল্পটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইআইইউসির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর ও আইটি ডিভিশন ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ হাসমত আলী।