আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের ১১২তম সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) ১১২তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিওটির চেয়ারম্যান আ ন ম শামসুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী, বিওটির ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান এবং ট্রাস্টি বোর্ডের সদস্যগণ।