আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিতে আইআইইউসিতে মতবিনিময়
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর আন্তর্জাতিক শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও বৈশ্বিক সম্পৃক্ততা জোরদারের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় ইউরোপীয় কমিশনের সেন্ট্রালাইজড সাপোর্ট ফর ইরাসমাস ন্যাশনাল ফোকাল পয়েন্টস-এর এশিয়া অঞ্চলের রিজিওনাল ম্যানেজার ড. আশিকুর রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করেন।