আইআইইউসিতে প্রবীণ শিক্ষক ড. সিরাজ উদ্দীনের বিদায় সংবর্ধনা
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর কুরআনিক সায়েন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রবীণতম শিক্ষক ড. মোহাম্মদ সিরাজ উদ্দীনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।\n\nগত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইআইইউসির ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মাদ মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য অধ্যাপক আহসানুল্লাহ, অধ্যক্ষ মোহাম্মদ আমীরুজ্জামান এবং শরিয়াহ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ রশীদ জাহেদ। গেস্ট অব অনার ছিলেন সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।\n\nকুরআনিক সায়েন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ নুমান হাসানের সভাপতিত্বে এবং বিভাগের শিক্ষক মো. এরশাদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. গিয়াসউদ্দিন হাফিজ, প্রফেসর ড. বি এম মফিজুর রহমান, প্রফেসর ড. মোস্তফা কামিল, ড. মো. শফিকুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. সোলাইমান মিয়া এবং হাদিস ও দাওয়া বিভাগের চেয়ারম্যান ড. আবুল কালাম ও ড. আমিনুল হক।\n\nঅনুষ্ঠানে আইআইইউসি কর্তৃপক্ষ, কুরআনিক সায়েন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, ফিমেল, চ্যাপ্টার, অ্যালামনি, ক্লাব ও শিক্ষার্থীদের পক্ষ থেকে ড. মোহাম্মদ সিরাজ উদ্দীনকে উপহার সামগ্রী, সম্মাননা ক্রেস্ট ও মানপত্র প্রদান করা হয়।