আইআইইউসির মেইল ও ফিমেল জোনে নতুন লিফট চালু
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর দুটি একাডেমিক ভবনে নতুন সংযোজিত আধুনিক লিফটের উদ্বোধন ও হ্যান্ডওভার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত পৃথক অনুষ্ঠানে এসব লিফটের উদ্বোধন করা হয়।\n\nসাততলা বিশিষ্ট মেইল একাডেমিক বিল্ডিং-৫-এ সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ইংলিশ ল্যাংগুয়েজ অ্যান্ড লিটারেচার বিভাগের একাডেমিক কার্যক্রম পরিচালিত হয়। দীর্ঘদিনের প্রয়োজন বিবেচনায় ভবনটিতে আধুনিক সুবিধাসম্পন্ন একটি লিফট স্থাপন করা হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ফিমেল জোনে অবস্থিত সাততলা বিশিষ্ট ফিমেল একাডেমিক বিল্ডিং-২-এও একটি নতুন লিফটের উদ্বোধন ও হ্যান্ডওভার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নতুন এ লিফট চালুর ফলে শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।