আইআইইউসিতে ‘টিচিং অ্যান্ড লার্নিং ইউজিং মডার্ন টেকনোলজি' শীর্ষক সেমিনার
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর সামাজিক বিজ্ঞান অনুষদের অর্থনীতি ও ব্যাংকিং বিভাগের উদ্যোগে ‘টিচিং অ্যান্ড লার্নিং ইউজিং মডার্ন টেকনোলজি' শীর্ষক একাডেমিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির কনফারেন্স রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়।