আইআইইউসি'র ২৬৬ তম সিন্ডিকেট সভা
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ২৬৬তম সিন্ডিকেট সভা গতকাল মঙ্গলবার আইআইইউসির প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। আইআইইউসি'র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় বক্তব্য রাখেন বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান আ ন ম শামসুল ইসলাম, বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান, সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অধ্যাপক আহসান উল্লাহ, সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, সিন্ডিকেট সদস্য ও আইআইইউসি'র প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মাদ মাহবুবুর রহমান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) প্রতিনিধি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোঃ লুৎফুর রহমান এবং ২৭ জানুয়ারি অনুষ্ঠিত ২৬৫তম সাধারণ সভার কার্যবিবরণ পাঠ করেন আইআইইউসি'র রেজিস্ট্রার এবং সিন্ডিকেটের সদস্য সচিব কর্নেল মোহাম্মদ কাশেম, পিএসসি (অবঃ)।