IQACContactsTransportCareer
IIUC Logo
Back to Events

2026-11-18

ফাইনালে আইআইইউসির লড়াকু পারফরম্যান্স, রানার্সআপ হয়েই সন্তুষ্টি

দখিনা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনালে সাউদার্ন ইউনিভার্সিটির কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হয়েছে আইআইইউসি; শিরোপা হাতছাড়া হলেও টুর্নামেন্টজুড়ে দলটির পারফরম্যান্স ছিল প্রশংসনীয়।

ফাইনালে আইআইইউসির লড়াকু পারফরম্যান্স, রানার্সআপ হয়েই সন্তুষ্টি

দখিনা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনালে শিরোপার লড়াইয়ে শেষ পর্যন্ত জয় না পেলেও দুর্দান্ত লড়াই করেছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে সাউদার্ন ইউনিভার্সিটির কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হয় আইআইইউসি। শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে দুই দলের শিরোপা নির্ধারণী লড়াই। ম্যাচে গোলের সুযোগ তৈরিতে দুই দলই ছিল তৎপর। তবে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে এগিয়ে যায় সাউদার্ন ইউনিভার্সিটি। পিছিয়ে পড়ার পর সমতায় ফিরতে মরিয়া হয়ে আক্রমণ চালায় আইআইইউসি। একাধিক প্রচেষ্টা সত্ত্বেও গোলের দেখা না পাওয়ায় শেষ পর্যন্ত ১-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় দলটিকে। ফাইনালে শিরোপা হাতছাড়া হলেও টুর্নামেন্টজুড়ে আইআইইউসির পারফরম্যান্স ছিল প্রশংসনীয়। বিশেষ করে ফাইনালে ওঠার পথে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সেমিফাইনালে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেয় দলটি। দখিনা স্পোর্টস ডেভেলপমেন্ট সেন্টারের আয়োজনে অনুষ্ঠিত এবারের আসরে বৃহত্তর চট্টগ্রামের মোট আটটি দল অংশগ্রহণ করে। ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন আইআইইউসির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী, প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ হাসমত আলী, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, দখিনা স্পোর্টসের চেয়ারম্যান অধ্যাপক সরওয়ার জাহান এবং সদস্য সচিব সাইফুল্লাহ চৌধুরীসহ সংশ্লিষ্ট অন্যান্যরা। এবারের আসরে শিরোপা জয়ের স্বপ্ন পূরণ না হলেও টিম আইআইইউসির এই অর্জন নিঃসন্দেহে প্রশংসনীয়। বিশ্ববিদ্যালয় পরিবারের প্রত্যাশা, এই অভিজ্ঞতাকে পুঁজি করে আগামী দিনে আরও দৃঢ় প্রত্যয়ে মাঠে ফিরবে টিম আইআইইউসি এবং নিজেদের পারফরম্যান্সের ধারাবাহিক উন্নতির মাধ্যমে ভবিষ্যতে আরও বড় সাফল্য বয়ে আনবে।

Social link:

Visit Link

Related Events

IIUC Delegation Led by Vice-Chancellor Participates in IAUP Semi-Annual Meeting

2026-11-21

IIUC Delegation Led by Vice-Chancellor Participates in IAUP Semi-Annual Meeting

Organizing Committee Meeting for 2nd FAHIIUCIC 2026 Held at IIUC

2026-11-18

Organizing Committee Meeting for 2nd FAHIIUCIC 2026 Held at IIUC

First-Ever Farewell Reception for 1st, 2nd and 3rd Batches of IIUC Civil Engineering Department Held

2026-11-17

First-Ever Farewell Reception for 1st, 2nd and 3rd Batches of IIUC Civil Engineering Department Held

IIUC Logo

Contact info

Kumira, Chattogram-4318, Bangladesh
[email protected]

Social Media

fGin
Apply online

Admission

  • Apply Online
  • How to Apply(Video Guide)
  • Admission Advertisement
  • Tuition Fees, Waiver and Scholarship
  • Payment Instruction
  • Credit Transfer Information
  • Video Directory

Quick Links

  • Student Panel (Beta)
  • Web Portal Login
  • Quick Contacts
  • Certificate Verification
  • Bus Schedule
  • IIUC PABX Extension

Resources

  • Center Research and Publication
  • Journals published by IIUC
  • IIUC Central Library
  • Library Catalogue
  • IIUC Repository

About IIUC

  • IIUC History
  • Mission & Vision
  • Foreign Collaboration
  • IIUC Ranking
  • UGC, Bangladesh
  • Ministry of Education, Bangladesh
  • Career
Copyright © 1995 - 2026 All rights reserved, IIUC
Developed and maintained by ITD, IIUC
International Islamic University Chittagong | +8809613230505